সরকারি সেবা

রাজশাহীর সরকারি অফিস

কোন কাজের জন্য কোন অফিসে যেতে হবে, অফিসটা কোথায়, ফোন নম্বর আর ওয়েবসাইট, সব এক জায়গায়।

কোন কাজে কোথায় যাবেন

কাজের উপর চাপ দিলে নিচে সেই অফিসগুলো দেখাবে

পাসপোর্ট করা বা নবায়ন

যেতে হবে: পাসপোর্ট অফিস

আগে অনলাইনে আবেদন ও ফি জমা দিয়ে নির্ধারিত দিনে ছবি ও আঙুলের ছাপ দিতে যেতে হয়।

অনলাইনে করুন ↗

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন

যেতে হবে: বিআরটিএ

লার্নার লাইসেন্সের আবেদন অনলাইনে, পরীক্ষা ও ছবি তোলা অফিসে।

অনলাইনে করুন ↗

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নতুন, সংশোধন বা হারানো

যেতে হবে: নির্বাচন অফিস (এনআইডি)

সংশোধনের আবেদন অনলাইনে করা যায়; প্রয়োজনে জেলা বা উপজেলা নির্বাচন অফিসে যেতে হয়।

অনলাইনে করুন ↗

জন্ম ও মৃত্যু নিবন্ধন

যেতে হবে: সিটি কর্পোরেশন ও পৌরসভা

শহরে ওয়ার্ড কাউন্সিলর অফিস বা সিটি কর্পোরেশন, গ্রামে ইউনিয়ন পরিষদ।

অনলাইনে করুন ↗

জমির নামজারি, খাজনা ও খতিয়ান

যেতে হবে: ভূমি অফিস

ই-নামজারি ও ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়া যায়; শুনানির জন্য উপজেলা/সার্কেল ভূমি অফিস।

অনলাইনে করুন ↗

জমি কেনাবেচার দলিল রেজিস্ট্রি

যেতে হবে: সাব-রেজিস্ট্রি অফিস

জমি যে এলাকায়, সেই এলাকার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হয়।

ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স

যেতে হবে: সিটি কর্পোরেশন ও পৌরসভা

ব্যবসা শুরুর আগে ট্রেড লাইসেন্স লাগে; প্রতি বছর নবায়ন করতে হয়।

নাগরিকত্ব ও চারিত্রিক সনদ

যেতে হবে: সিটি কর্পোরেশন ও পৌরসভা

ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া যায়।

আয়কর রিটার্ন ও টিআইএন

যেতে হবে: কর ও ভ্যাট অফিস

ই-রিটার্ন ও ই-টিআইএন অনলাইনে; সমস্যায় নিজের সার্কেলের কর অফিসে।

অনলাইনে করুন ↗

বিদ্যুতের নতুন সংযোগ, বিল বা অভিযোগ

যেতে হবে: বিদ্যুৎ অফিস

শহরে নেসকো, গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস।

পানির সংযোগ ও বিল

যেতে হবে: পানি ও গ্যাস অফিস

রাজশাহী শহরে রাজশাহী ওয়াসা।

জিডি, মামলা বা হারানো জিনিসের রিপোর্ট

যেতে হবে: থানা ও পুলিশ

নিজের এলাকার থানায়। জরুরি হলে ৯৯৯ নম্বরে কল করুন।

সার্টিফিকেট সংশোধন, নম্বরপত্র ও সনদ উত্তোলন

যেতে হবে: শিক্ষা বোর্ড ও শিক্ষা অফিস

এসএসসি ও এইচএসসির কাজ রাজশাহী শিক্ষা বোর্ডে।

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা

যেতে হবে: সমাজসেবা, যুব ও মহিলা বিষয়ক অফিস

উপজেলা বা শহর সমাজসেবা অফিসে আবেদন করতে হয়।

জেলা প্রশাসনের সেবা ও অভিযোগ

যেতে হবে: বিভাগীয় ও জেলা প্রশাসন

বিভিন্ন লাইসেন্স, সনদ ও অভিযোগের জন্য জেলা প্রশাসকের কার্যালয়।

কৃষি পরামর্শ, বীজ ও সার

যেতে হবে: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অফিস

উপজেলা কৃষি অফিস; পশুর চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিস।

সব সরকারি অফিস

০টি অফিস

এই অফিসের তথ্য এখনও যোগ হয়নি

আপনি ঠিকানা বা ফোন নম্বর জানলে আমাদের জানান, যাচাই করে যোগ করে দেব।

অফিসের তথ্য দিন

তথ্যে কোনো ভুল পেলে বা অফিসের ঠিকানা বদলে গেলে এখানে জানান। সরকারি অফিসের সময় সাধারণত রবি থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকাল ৫টা।

Scroll to Top
Designed & Developed by Md Al Nafis